গাজীপুরে পঙ্গু ও বয়স্ক মানুষকে হুইলচেয়ার দিল বিএনপি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম

পঙ্গু ও বয়স্কদের হুইল চেয়ার বিতরণ করেছে ‘আমারা বিএনপি পরিবার’। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী গার্লস্ স্কুল সংলগ্ন ঈদগাহ্ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩৪ জন পঙ্গু ও বয়স্কদের এসব হুইল চেয়ার বিতরণ করে আমারা বিএনপি পরিবার।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহ্জাহান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামজা গ্রুপের এমডি আবুল কাশেম।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস.এম রুহুল আমিন, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাঁইয়া, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক নাহীন আহমেদ মমতাজী, আব্দুল হান্নান মিয়া, জসিম উদ্দিন ভাট, জেলা বিএনপির সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা মো. মোছলেহ উদ্দিন মৃধা, আফাজ উদ্দিন প্রধান, হুমায়ুন কবির সরকার, মো. নজরুল ইসলাম প্রমুখ।

হামজা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সকল হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে পঙ্গু এবং বয়স্ক মানুষকে হুইল চেয়ার বিতরণ অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত