ঘরের মাঠে ওয়েস্ট হামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের জোড়া গোলের সঙ্গে যোগ হয় সাভিনিও এবং ফিল ফোডেনের নাম।
২০ ম্যাচে ১০ জয় নিয়ে সিটি আছে পয়েন্ট তালিকার ছয়ে।
প্রথমার্ধেই ১০ মিনিটে সাভিনিওর শট ভ্লাদিমির কাউফলের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়। ৪২ মিনিটে হলান্ডের দুর্দান্ত হেডে এগিয়ে যায় সিটি।
বিরতির পর ৫৫ মিনিটে হলান্ডের দ্বিতীয় গোল এবং ৫৮ মিনিটে ফোডেনের লক্ষ্যভেদে সিটি এগিয়ে যায় ৪-০ গোলে। ৭১ মিনিটে নিকোলাস ফুলক্রুগের একমাত্র গোল হারের ব্যবধান কমায়।
অন্যদিকে, ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-১ গোলে ড্র করেছে চেলসি। ১৪ মিনিটে পালমারের গোলে এগিয়ে গেলেও ৮২ মিনিটে ফিলিপে মাতেতা গোল শোধ করেন। এ ড্রয়ে ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্লুজরা।
