চার বছর পর বুলাওয়েতে বক্সিং ডে টেস্ট দিয়ে প্রত্যাবর্তনের কথা ছিল আফগান ঘূর্ণি তারকা রশিদ খানের। প্রথম টেস্টে সেটি না হলেও দ্বিতীয় টেস্টে ঠিকই মাঠে নেমেছেন। দীর্ঘ সময় পর সাদা পোশাক গায়ে জড়িয়ে নিজের স্পিন জাদুতে ঘায়েল করেছেন জিম্বাবুয়েকে। ম্যাচে তার ১০ উইকেট শিকারের কীর্তিতে দ্বিতীয় টেস্টে জয়ের সুবাস পাচ্ছে আফগানিস্তান।
বুলাওয়েতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন রশিদ। গতকাল তৃতীয় দিনেই শিকার ধরেন আরও ৬টি। এ নিয়ে ৬ টেস্টের ক্যারিয়ারেই তিনবার ম্যাচে ১০ উইকেট পাওয়া রশিদের মোট উইকেট ৪৪টি। টেস্ট ইতিহাসে প্রথম ৬ টেস্টে রশিদের চেয়ে বেশি উইকেট নেওয়ার বোলার আছেন মাত্র দজন। সব মিলিয়ে টেস্টে ১০ জন বোলার ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টের ৪০ উইকেটের বেশি পেয়েছেন।
এ তালিকায় রশিদের ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার। প্রথম ৬ টেস্টে তিনি পেয়েছিলেন ৪৫ উইকেট। রশিদের অবশ্য তাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ এখনো রয়েছে। আর তালিকার সবার ওপরের নামটি ১৯ শতকের অস্ট্রেলিয়ার বোলার চার্লি টার্নার। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টে ৫০টি শিকার ধরেছিলেন তিনি।
২০১৮ সালে আফগানিস্তানের প্রথম টেস্টেই অভিষেক ঘটে রশিদের। এটি আফগানিস্তানের ১২তম টেস্ট। এ মাঝে রশিদ খেলছেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট। তার প্রথম ১০ উইকেট শিকার বাংলাদেশের বিপক্ষে ২০১৯ সালে। ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বার ম্যাচে ১০ উইকেট নেন রশিদ।
১৭ বছরের আর্জেন্টাইনকে দলে ভেড়াতে পারবে কি রিয়াল!
বিরতি শেষে বিপিএল আজ দুটি কুঁড়ি একটি পাতার দেশে