বর্তমান সরকারের কর্মকর্তাদের রিয়েলিটি মেনে নেওয়া আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ছাত্রসমাজ জেগে উঠেছে তাই খুনি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে না।
সোমবার (৬ জানুয়ারি) ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকার মসনদে কে বসবে সেটি আগে দিল্লি থেকে নির্ধারণ করা হতো। এখন আর দিল্লী নয়, এদেশের জনগণই নির্ধারণ করবে ঢাকার মসনদে কে বসবে।
হাসনাত বলেন, গত দেড় দশক ধরে খুনি হাসিনা আমাদের দেশের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছে। আমাদের দেশটাকে নেতৃত্ব শূন্যতার মধ্যে ফেলে দিয়েছিল খুনি হাসিনা। আমাদের আগের যে রাজনৈতিক নেতৃত্ব ছিল তাদের বিভাজনের কারণেই এতোদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো আন্দোলন সেভাবে গড়ে তুলতে পারেনি। এক অর্থে তারা ব্যর্থ হয়েছে। ঠিক সেই জায়গা থেকে আমাদের তরুণ প্রজন্মকে হাল ধরতে হয়েছে এবং জুলাই বিপ্লবের মতো ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে।
তিনি বলেন, আগস্টের ৬ তারিখের পর আজ পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পাইনি। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের বিচার এখনও সঠিকভাবে হয়নি। ২০১৪ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের কোনো বিচার হয় নাই। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে যেভাবে কারচুপি করা হয়েছে তার বিচার এখন পর্যন্ত হয়নি।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে একমত হয় তাহলে এই বিচারগুলো সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, এখনো ষড়যন্ত্র চলছে। আমরা দেখছি দেশের বিভিন্ন স্থানে নানা রকমভাবে বিদ্রোহ করা হচ্ছে। যেমন সচিবালয়ে আগুন লাগানো, আনসার বিদ্রোহ, সচিব পর্যায়ে আলোচনা এমন অনেক ঘটনা।
যৌক্তিক সময়ে নির্বাচন হবে, চোখে চোখ রেখে পররাষ্ট্রনীতি ঠিক করব
মক্কার গ্র্যান্ড মসজিদে শাহরুখ-গৌরি, ছবিটি কি সত্যি?
হেনস্তা-নির্যাতনে স্বেচ্ছায় অবসর, ফের ক্লাসে ফিরতে চান ঢাবি শিক্ষক 