এক ব্যক্তি গাছে উঠে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। নিচে অনেক মানুষ জড়ো হয়ে তাকে বোঝাচ্ছে, গাছ থেকে নামিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এমন সময় সেখানে উপস্থিত হলেন উরুগুয়ের ফুটবল সুপারস্টার লুইস সুয়ারেজ। আত্মহত্যায় উদ্যত ব্যক্তিকে তিনি বুঝিয়ে সুঝিয়ে গাছ থেকে নেমে আসার ব্যাপারে সাহায্য করলেন। চারদিকে সুয়ারেজকে নিয়ে এখন ধন্য ধন্য পড়ে গেছে।
জানা গেছে, গত শুক্রবার রাতে উরুগুয়ের কানেলোনেস ডিপার্টমেন্টের সিউদাদ দে লা কস্তা শহরে ৪৯ বছর বয়সী এক ব্যক্তি ৬ মিটার উঁচ একটি গাছে উঠে আত্মহত্যার হুমকি দিতে শুরু করেন। গাছের নিচে লোকজন জড়ো হয়ে যায়। প্রায় ২০ ঘণ্টা ধরে তাকে সেই গাছ থেকে নামানোর অনেক চেষ্টা চলে। কিন্তু সেই ব্যক্তির দাবি ছিল, তার সঙ্গীনী সেই গাছের নিচে না এলে তিনি আত্মহত্যা করবেন।
লোকটির গলায় দড়ি প্যাঁচানো ছিল। পুলিশ এসেও তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু সঙ্গীনীও আসছিল না, আর সেই লোকও গাছ থেকে নামছিল না। পরদিন স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন সুয়ারেজ। তার বাড়ির কাছেই সেই নাটকীয়তা চলছিল। লোকজনের ভিড় দেখে সুয়ারেজ সেখানে যান। এই কাণ্ড দেখে তিনি এক এনজিওকর্মীকে নিয়ে সেই আত্মহত্যায় উদ্যত ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং তাকে বোঝান।
অবশেষে স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে লোকটি গাছ থেকে নেমে আসে। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারিবারিক সহিংসতা বিভাগে নেওয়া হয়েছে। সেখানে তার শারীরিক ও মানসিক পরীক্ষা করা হবে। এরপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে লোকটির জীবন বাঁচাতে ভূমিকা রাখায় সুয়ারেজের উচ্ছসিত প্রশংসা করেছেন স্থানীয়রা। সুপারস্টার হয়েও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে প্রশংসা চলছে সুয়ারেজের।
আউট হয়ে প্রযুক্তিকেই ‘ভুল’ দাবি করলেন শান মাসুদ
একদিনে ৪৫ ছক্কার পর সিলেটের বাউন্ডারি বড় করতে বললেন তামিম
বাংলাদেশকে ফাইনালে তোলা কোচ এখন অনলাইনে চাকরি খুঁজছেন