নারী কিংবা পুরুষ, আইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন তালিকায় আছেন একজন করে অজি, প্রোটিয়া এবং ভারতীয় ক্রিকেটার। তবে পুরুষদের মাসসেরা ক্রিকেটার হওয়ার লড়াইটা এবার কেবল পেসারদের। যারা প্রত্যেকেই নিজ দলের হয়ে টেস্টে আগুন বোলিং করেছেন।
পুরুষদের মধ্যে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ভারতের জাসপ্রিত বুমরা এবং দক্ষিণ আফ্রিকার ড্যান প্যাটারসন। নারীদের মধ্যে ডিসেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা।
মাত্র শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির ৫ ম্যাচে ৩২ উইকেট নেন বুমরা। যার এর মধ্যে ৩ ম্যাচের ২২টি উইকেট পেয়েছেন ডিসেম্বর মাসে। সিরিজসেরাও হন তিনি। একই সিরিজে অজি অধিনায়ক কামিন্স ডিসেম্বরের ৩ টেস্টে শিকার ধরেন ১৭টি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ১৪৪ রান করে দারুণ ভূমিকা রাখেন দলের জন্য। আর প্রোটিয়া পেসার ড্যান প্যাটারসন ডিসেম্বরে ২ টেস্ট খেলে উইকেট নেন ১৩টি।
সিলেটের ‘ছোটো মাঠে’ তামিমের শূন্য, ৪ ছক্কায় বরিশালকে জেতালেন মায়ার্স
মেসি-রোনালদোকে ‘এক’ হতে বলে চমক জাগালেন প্রাক্তন সতীর্থ