মালয়েশিয়ায় বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরে নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ক্রিকেটাররা। সফরের প্রথম দুই ম্যাচের হারের পর শেষ ম্যাচে সান্ত্বনার জয় তুলে নিয়েছেন সুমাইয়ারা। ম্যাগোনায় টস জিতে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ১১০ রানের জবাবে ২ বল আর ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
নিজেদের ইনিংসে ৬ উইকেটে ১০৯ রান তোলেন লঙ্কান নারীরা। ১৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন হিরুনি হানসিকা। এছাড়া দাহামি সানেথমাও করেন ২৪ রান। ৩ উইকেটে ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন আনিসা আক্তার সোবা। ১টি করে উইকেট শিকার করেন ফাহমিদা ছোঁয়া, নিশিতা আক্তার নিশি এবং হাবিবা ইসলাম।
লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ইভা ও সুবর্ণা। তৃতীয় উইকেটে সাদিয়া ইসলাম ও ছোঁয়া মিলে গড়েন ৫২ বলে ৪৩ রানের জুটি। ৪২ বলে ৩৮ রান করেন ছোঁয়া। ২৮ বলে ২৪ রান করেন সাদিয়া। শেষ দিকে আফিয়া আশিমার ৩ চারে ১৮ বলে ২৬ রানের ইনিংসের জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। লঙ্কানদের হয়ে রাশমিকা সেওয়ানদি এবং শশিনি গিমহানি ২টি করে উইকেট নেন।
এবার দোটানায় তামিম, সময় চাইলেন আরও দু'দিন
থিকশানার হ্যাটট্রিকের পরও হার শ্রীলঙ্কার