হাতুড়ি দিয়ে নেতানিয়াহুর মূর্তি ভাঙচুর, ইসরায়েল বলছে ‘ঘৃণার বার্তা দিচ্ছে’

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম

মেক্সিকোর রাজধানীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি মোমের মূর্তি ভেঙে ফেলেছেন  ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভকারী। মেক্সিকো সিটির জাদুঘরে ওই মূর্তিটি ছিল। গত মঙ্গলবার হাতুড়ি দিয়ে মূর্তিটি ভাঙেন তিনি। এরপর মূর্তিটির গায়ে লাল রঙ মেখে দেন। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই বিক্ষোভকারী নেতানিয়াহুর মূর্তি ভাঙার পর ধাক্কা দিয়ে ফেলে দেন এবং ‘ফিলিস্তিন চিরজীবি হোক’ স্লোগান দেন। ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীর কাছে ফিলিস্তিনি পতাকা ছিল।

এ ঘটনার নিন্দা জানিয়েছে ইসরায়েলের মেক্সিকো দূতাবাস। তারা বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূর্তি ভাঙা একটি ঘৃণ্য কাজ। মূর্তি ভাঙার বিষয়টি হানাহানি, অসহিষ্ণুতা এবং ঘৃণার বার্তা দিচ্ছে বলে দাবি করে তারা।

দূতাবাস আরও জানায়, ইসরায়েল গাজায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ‘ন্যায়সঙ্গত লড়াই’ করছে, যার নৃশংস কার্যকলাপ অসংখ্য বেসামরিকের জীবন কেড়ে নিয়েছে, যার মধ্যে মেক্সিকোর নাগরিকরাও রয়েছেন। দূতাবাস আশা প্রকাশ করেছে মেক্সিকো এ ধরনের ভাঙচুর প্রতিরোধে ব্যবস্থা নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত