চোরকে পিটুনি থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার পুলিশ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৬:০১ এএম

গাজীপুরের কালিয়াকৈরে দিনে-দুপুরে গরু চুরির চেষ্টাকালে চোরকে আটকের পর গণধোলাই দেয় এলাকাবাসী। খবর পেয়ে ওই চোরকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেতারকেন্দ্র কম্বলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার বেতারকেন্দ্র কম্বলপাড়া এলাকায় দিনে-দুপুরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা সড়কে ট্রাক থামিয়ে একটি গরু ট্রাকে তোলার চেষ্টা করে। এ ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে গিয়ে ফজলু নামে এক চোরকে ধরতে পারলেও বাকি চোররা ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ওই চোরকে গণধোলাই দেয় বিক্ষুদ্ধ এলাকাবাসী। খবর পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা তাকে বাঁচাতে গেলে তাদের ওপরও হামলা করে এলাকাবাসী। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে ওই চোরকে থানায় নিয়ে যায় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত