শ্রীনগর থানার ওসি ক্লোজড

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ পিএম

উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলামকে (৪০) ছিনিয়ে নেওয়ার ঘটনায় মুন্সীগঞ্জের শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরীকে ক্লোজড করা হয়েছে। তাকে শ্রীনগর থানা থেকে সরিয়ে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার শামসুল আলম সরকার।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে একটি মামলার এজাহার নামীয় আসামি গ্রেপ্তারকৃত যুবদল নেতা তরিকুল ইসলামকে শ্রীনগর থানা থেকে পুলিশের বাধা উপেক্ষা করে ছিনিয়ে নিয়ে যায় বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত