২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শেষবার ভারতের জার্সিতে দেখা যায় তারকা পেসার মোহাম্মদ শামিকে। তারপর দীর্ঘ সময় সংগ্রাম করেছেন চোট থেকে সেড়ে উঠতে। ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে ছিলেন না। উল্টো হাঁটু ফুলে যাওয়ায় আরেক দফা পুনর্বাসনে যেতে হয়। অবশেষে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে আবার দলে ফিরতে যাচ্ছেন শামি।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে তাকে। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। দলের সহ-অধিনায়ক করা হয়েছে অক্ষর প্যাটেলকে।
চমকের বিষয় দলে নেই রিশাভ পান্ত ও জাসপ্রিত বুমরা। উইকেটের পিছনে দায়িত্ব সামলাবেন সঞ্জু স্যামসন। আছেন ধ্রুব জুরেলও। এর বাইরে স্কোয়াডে আছেন চার পেসার ও তিন স্পিনার। আগামী ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ভারতের স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, (সহ-অধিনায়ক) হারশিত রানা, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার)।
আনক্যাপড সিয়ার্সকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইরা
মেসিকে ইউরোপে খেলার অনুমতি দিচ্ছে মায়ামি