টিন বোঝাই ট্রাকচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু 

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১০:৫২ এএম

ফেনীতে টিন বোঝাই গাড়ির নিচে চাপা পড়ে আবদুল গনি ওরফে ইমরান (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত আনুমানিক ৮টার দিকে ফেনী শহরতলীর ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মহিপাল হাইওয়ে পুলিশের ইমচার্জ মো. হারুনুর রশীদ দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।

ইমরান সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কেরানী বাড়ির আহসান উল্লাহ্'র ছোট ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। 

পুলিশ জানায়, রাত আনুমানিক ৮টার দিকে ফতেহপুর এলাকায় একটি টিন বোঝাই গাড়ি উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান উল্টে যাওয়া গাড়ির টিনের নিচে চাপা পড়ে আছেন ইমরান। পরে ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত