দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেস। প্যাসিফিক প্যালিসেডসে বহু তারকার বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। এবার নিজের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল আমেরিকার পপ তারকা ডুয়া লিপাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ দাবানলের ভিডিও শেয়ার করেছেন গায়িকা।
ভিডিওতে দেখা যাচ্ছে, লস অ্যাঞ্জেলেসের আকাশ ঢেকে গেছে ধূসর ধোঁয়ায়। গায়িকা লিখেছেন, “লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সত্যিই বিধ্বংসী ও ভয়ঙ্কর। এই দাবানলের জন্য যাদের নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হল, তাদের কথা ভাবছি।”
এমন বিপর্যয়ে মানুষকে সাহায্য করার কথাও বলেছেন ডুয়া। তিনি লিখেছেন, “যারা অর্থ প্রদান করতে চান অথবা আশ্রয় দিতে চান গৃহহারাদের, তাদের জন্য আমি কয়েকটি লিঙ্ক সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছি।”
অনুরাগীদের জন্য নিজের খবরও দিয়েছেন ডুয়া দিয়েছেন। পপ তারকা লিখেছেন, “আমি নিরাপদে আছি। নিজের ব্যবস্থা করে নিয়েছি। এই কঠিন সময়ে যারা লড়াই করছেন, তাদের জন্য ভালবাসা পাঠালাম। সকলেই নিরাপদে থাকুন। পরস্পরের খেয়াল রাখুন।”
২০২০ সালে বেভার্লি হিলস্-এ বিলাসবহুল বাড়ি কিনেছিলেন ডুয়া। লেলিহান দাবানলের আঁচ পড়েছে সেই বাড়ির উপরে। নিরাপত্তার জন্যই তাকে সেই বাড়ি ছেড়ে চলে আসতে বলা হয়।
ডেমি মুর, অ্যান্থনি হপকিনস্, প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ক্যামেরন ম্যাথেসন-সহ বহু তারকার বাড়ি পুড়ে ছাই হয়েছে এই দাবানলে।
পায়ে ব্যান্ডেজ, এখন কেমন আছেন রাশমিকা?