জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। সেই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও মিলেছে। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা।
আজ সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা জানান প্রসিকিউটররা।
প্রসিকিউটররা জানিয়েছেন, গুমের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রসিকিউটর তানভীর জ্বোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল।
এমপিওভুক্ত হচ্ছেন ৩২০৬ জন শিক্ষক-কর্মচারী
বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ চুরির দায়ে বিএনপির ৫০ নেতাকর্মীর নামে মামলা