বাংলাদেশের জেসি এখন বিশ্বকাপের আম্পায়ার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম

মালয়েশিয়ায় হতে যাওয়া নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। বাংলাদেশের প্রথম প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার হিসেবে আইসিসি ইভেন্টে দায়িত্ব সামলাতে যাচ্ছেন তিনি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে এ বিশ্বকাপের ২০ ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে। যাদের মধ্যে ৪ জন ম্যাচ রেফারির সঙ্গে থাকা ১৬ জন আম্পায়ারের একজন বাংলাদেশের জেসি। ২০২৪ সালে টি-টোয়েন্টি সংস্করণে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ার ছিলেন তিনি। ডাম্বুলায় গত বছর শ্রীলঙ্কা-ভারত ফাইনালে জেসি ছিলেন অন ফিল্ড আম্পায়ার।

১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি। বিশ্বকাপে এবার ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত