চসিকের সাবেক কাউন্সিলর ইলিয়াছ গ্রেপ্তার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:১০ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২৬ নং ওয়ার্ডের সাবেক  কাউন্সিলর মো. ইলিয়াছকে (৫০) রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার কলাবাগান এলাকা  থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের হা‌লিশহর থানা পুলিশ। 

ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম‌নিরুজ্জামান বলেন, ‘রবিবার সন্ধ্যায় ঢাকার কলাবাগান এলাকা থেকে চসিকের সাবেক কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকায় আত্মগোপনে ছিলেন। এক‌টি মারামা‌রির মামলায় মো. ইলিয়াছকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ওই মামলার ১ নং আসামি। আজ সোমবার সাবেক এই কাউন্সিলরকে আদালতের তোলা হয়েছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত