সঞ্জয়লীলা বানসালির দারুণ ব্যবসাসফল সিনেমাটি হচ্ছে ‘দেবদাস’। অনেকে বলেন, শাহরুখ তার ক্যারিয়ারের সেরা অভিনয় করেছিলেন এই সিনেমায়। এখানে তিনি দেবদাস চরিত্রে অভিনয় করেন।
সিনেমার একদম শেষে শাহরুখ যখন মারা যান, সেই দৃশ্য আজও সিনেমাপ্রেমীদের চোখে জল আনে। মৃত শাহরুখের মুখে মাছি ভনভন করছে এমন দৃশ্য তখন বেশ সাড়া ফেলেছিলো। এই দৃশ্যটি শুটিং করার সময় শাহরুখ মুখে মধু মেখে নেন, যাতে মাছি বসে!
সম্প্রতি এই সত্য সামনে এনেছেন ‘দেবদাস’ সিনেমার সহপরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। বিক্রমাদিত্য মোতওয়ানে একজন প্রশংসিত পরিচালক, যার যাত্রা শুরু হয়েছিলো ‘দেবদাস’ ও ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে। তার অভিজ্ঞতার কথা স্মরণ করে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমার একটি ঘটনা শেয়ার করেছেন। সেখানে তিনি শাহরুখ খানের অভিনয়ের প্রতি যে নিষ্ঠা, তার প্রশংসা করেন।
বিক্রমাদিত্য মোতওয়ানে বলেন, ‘আমরা দেবদাসের ক্লাইম্যাক্সের শুটিং করছিলাম যেখানে শাহরুখের চরিত্রটি মারা যায় এবং ঐশ্বরিয়া তার কাছে দৌঁড়ে আসে। শাহরুখ একটি গাছের নীচে শুয়ে ছিলেন। হঠাৎ, তিনি একজন সহকারীকে জিজ্ঞাসা করলেন, ‘তোমরা কি আমাকে একটু মধু এনে দিতে পারো?’ আমরা কেউ বুঝতে পারিনি বিষয়টি। তবুও তাকে মধু এনে দেওয়া হয়। সে তখন কিছু মধু নিয়ে তার মুখে লাগিয়ে নিলেন’।
তিনি আরও বলেন, ‘তিনি এটা করেছিলেন যাতে তার মুখে মাছি বসে থাকে। ঠিক যেমন একজন মৃত ব্যক্তির মুখে মাছি বসে থাকে। এটি একদম শাহরুখের আবিষ্কার ছিলো’।
নির্মাতা বলেন, ‘শাহরুখ সবসময় কীভাবে দৃশ্যটি আরও ভালো করা যায়, তার জন্য চেষ্টা করেন।’
উল্লেখ্য, বিক্রমাদিত্য মোতওয়ানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্ল্যাক ওয়ারেন্ট’। এটি নেটফ্লিক্সে মুক্তি পেয়ছে।
টিকু তালসানিয়ার জন্য দোয়া চাইলেন মেয়ে শিখা