লক্ষ্মীপুরে

ইউপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের তালা, স্থানীয়দের ক্ষোভ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউপি কার্যালয়ে তালা ঝুলিয়ে ভাঙচুর চালালেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় কার্যালয়ের তালা দেন তারা। সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন চন্দ্রগঞ্জ ইউপি সাধারন জনগণ ও সেবা প্রত্যাশীরা।

অভিযোগে জানা যায়, প্রতিদিনের মত সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে আসলে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাবেদ হোসেন ও প্রথম যুগ্ম আহ্বায়ক মনির হোসেন টিপুর নেতৃত্বে কয়েক জন দলীয় নেতাকর্মী চেয়ারম্যান নুরুল আমিনকে তার অফিস থেকে লাঞ্চিত করে জোর পূর্বক বের করে দেন। 

এ বিষয়ে অভিযোগ করেন স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিন । তিনি জানান, গত কয়েকদিন ধরে জাবেদ ও মনির তার কাছে চাঁদা দাবি করে আসছে। তাদের চাঁদা দিতে রাজি না হওয়ায় নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। সোমবার তারা চন্দ্রগঞ্জ ইউপি কার্যালয়ে এসে তাকে লাঞ্ছিত করে ইউপি কার্যালয় ভাঙচুর করে এবং ইউপি কার্যালয় থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। 

স্থানীয় সেবা প্রত্যাশী কয়েকজন জানান, ‘চেয়ারম্যান একজন ভালো মানুষ, তিনি ভিন্ন দল করলেও কখনো কাউকে কোনো কাজে হয়রানি করেননি। সাধারণ মানুষের যাতে স্বাক্ষর পেতে সমস্যা না হয় সে জন্য সারাদিন অফিসে বসে থাকেন। তিনি না থাকায় আমাদের অনেক অসুবিধা হচ্ছে।

আরেক সেবা প্রত্যাশী তাহমিনা বলেন, আমরা আগে সব সময় চেয়ারম্যানকে অফিসে পেতাম। আজকে চেয়ারম্যানকে না পেয়ে জাতীয় পরিচয়পত্র নিতে পারিনি।

চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল হান্নান বলেন, এ সব ঘটনার সাথে আমরা জড়িত না। ইউপি চেয়ারম্যান পরিষদের সালিশ বাণিজ্য করে আসছিল। সেই সুবাধে বৈঠকে পরাজিত ব্যক্তিরা এ কাজ করতে পারে। তা নাহলে তিনি নিজেই পরিষদের হিসাব নয়-ছয় করতে দলের সুনাম ক্ষুন্ন করতে অপপ্রচার করে বেড়াচ্ছেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, খবরটি পেয়েছি। বিস্তারিত তথ্য জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত