ব্রাজিলে ভূমিধসে ১০ জনের প্রাণহানি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম

ব্রাজিলে ভারী বৃষ্টির পর ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস গেরেইস প্রদেশের ইপাতিংগা শহরে হতাহতের এ ঘটনা ঘটে।

এএফপির খবরে বলা হয়, শনিবার রাতে রাজ্যটির ইপাটিঙ্গা শহরে এক ঘণ্টায় ৮০ মিলিমিটার (৩.১ ইঞ্চি) বৃষ্টিপাত হয়। এর ফলে ভূমিধসে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শহরটির মেয়রের কার্যালয়।

ফায়ারফাইটাররা ভূমিধসে ধ্বংস হওয়া একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে আট বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে। শহরের বেথানিয়া এলাকায় আরেকটি ভূমিধস একটি রাস্তার পাশের সবকিছুই ধ্বংস করে দিয়ে যায়।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় একজন নিখোঁজ ছিলেন। যদিও তার পরিবারের চার সদস্যকে উদ্ধার করা হয়েছে। কাছাকাছি সান্তানা দো পারাইসো শহরেও একটি মৃতদেহ পাওয়া গেছে।

মিনাস গেরাইসের গভর্নর রোমেউ জেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীদের প্রতি ‘সহমর্মিতা’ জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত