বর্তমান অন্তর্বর্তী সরকারের শতাধিক পণ্যের ভ্যাট-কর বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত। হুট করে ভ্যাট-শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত জীবনযাত্রার মান দুর্বিষহ করে দেবে। গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছেন।
বিবৃতিতে তারা ২৪-২৫ অর্থবছরের এই সময়ে ভ্যাট-শুল্ক বাড়ানোর তীব্র বিরোধিতাও করেন।
এতে বলা হয়, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা শুল্ক-কর বাড়ানোর সিদ্ধান্তে দিশেহারা হয়ে যাবে। জনগণের সরকার থেকে আমরা এই অমানবিক আচার-আচরণ প্রত্যাশা করিনি। সকল গণবিরোধী সিদ্ধান্ত যা জনগণের দুর্ভোগ বাড়াবে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
গণফোরাম প্রত্যাশা করে ড. মোহাম্মদ ইউনূসের সরকার জনগণের জীবনযাত্রার মান সহজ করবে।
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী আটক