এই মুহূর্তে বেশ ব্যস্ত সৃজিত মুখোপাধ্যায়। তার হাতে রয়েছে একাধিক সিনেমা। চলতি মাসেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই', এরপর আছে 'উইঙ্কেল টুইঙ্কেল'। আর তার মধ্যেই শোনা গিয়েছিল 'হেমলক সোসাইটি'র সিক্যুয়েলের কথা। যেটির নাম 'কিলবিল সোসাইটি'।
জানা গেছে, সৃজিতের সেই ছবিতে নায়িকা হচ্ছেন কৌশানী মুখার্জি। তাকে দেখা যাবে মুখ্য নারী চরিত্রে। এতে প্রধান পুরুষ চরিত্রে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। হেমলক সোসাইটিতেও তিনি ছিলেন প্রধান চরিত্রে। যদিও তাঁর সঙ্গে ছিলেন কোয়েল মল্লিক। তবে এবার তাঁর জায়গায় থাকবেন কৌশানি। এই প্রথমবার এই দুই তারকাকে একে অন্যের বিপরীতে দেখা যাবে।
আরও জানা গেছে, কিলবিল সোসাইটি ছবিটির জন্য সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম পছন্দ ছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু ছবিতে চুমুর দৃশ্য থাকায় তিনি সেটা করতে চাননি। আপত্তি জানিয়ে ছবি থেকে সরে দাঁড়ান। যদিও ছবির চিত্রনাট্য তার পছন্দ হয়েছিল, পাকা সিদ্ধান্ত জানানোর জন্য সময়ও চান।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মাসখানেকের মতো সময় পেরিয়ে গেলেও তিনি যখন কিছু জানাননি তখন কৌশানিকে চূড়ান্ত করে ফেলা হয়। অন্যদিকে সেই সময়ই নাকি মিমি শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন এই ছবির জন্য। কিন্তু কৌশানিকে সৃজিত চূড়ান্ত করে ফেলায় সেটা আর হয়নি।
আগামী ফেব্রুয়ারি মাস থেকে কিলবিল সোসাইটি ছবিটির শ্যুটিং শুরু হবে বলে খবর।
বলিউডে ফিরতে পারেন নি, কারণ জানিয়ে ‘বিস্ফোরক’ নার্গিস ফাখরি