পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ওই চিত্রকর্ম বাদ দেওয়ার পক্ষে অবস্থান নেওয়া অন্যপক্ষ। আজ বুধবার বেলা ১টার দিকে মতিঝিলে এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজনকে আহত হন।
এদিকে এ ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ দুপুর সাড়ে ৩টার দিকে ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে।
ওই স্ট্যাটাসে বলা হয়েছে, জাতিগত বিভাজন জিইয়ে রাখার অপচেষ্টা ও এনসিটিবির সামনে নিরীহ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল। সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে।
মতিউরের স্ত্রীর ৭ দিনের রিমান্ড চায় দুদক