কালিগঞ্জে এতিমখানাসহ ২০টি  সংস্থায় শীতবস্ত্র বিতরণ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম

গাজীপুরের কালিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ উপজেলার ২০টি প্রতিষ্ঠানে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। বুধবার (১৫ ই জানুয়ারি) এতিমখানা মাদ্রাসা ও বিভিন্ন সংগঠনের সদস্য, এতিম ছাত্র, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে কম্বল গ্রহণ করেন। অনুষ্ঠানে নির্বাহী অফিসার বলেন, ‘বর্তমান সরকার প্রান্তিক শীতার্থ জনগোষ্ঠীর জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করেছেন। যাতে করে নিন্ম আয়ের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তির কাছে শীতবস্ত্র সঠিক ভাবে পৌঁছায় তার চেষ্টা আমরা করছি। তীব্র শীতে কোন অসহায় শীতার্থ জনগোষ্ঠী, গরিব, অসহায় ব্যক্তি শীত বস্ত্র থেকে বঞ্চিত হবে না। আমরা কয়েকদিনের মধ্যে রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক, ভ্যানচালকদের মাঝেও কম্বল বিতরণ করব।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালামসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং  বিভিন্ন প্রতিষ্ঠানের আলেম, শিক্ষক সহ শিক্ষার্থী। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সমাজসেবা কার্যালয় এর আয়োজনে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ  অনুষ্ঠান উদ্বোধন করেন। এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের  উৎসব ২০২৫ যথাযথভাবে উদ্‌যাপনের উদ্দেশ্যে গণমাধ্যম কর্মীসহ,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক  আলোচনা সভা করেন।

বর্তমান সরকারের তারুণ্যের প্রতি স্লোগান ‘এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ এরই আঙ্গিকে বিভিন্ন উৎসব, আলোচনা সভা, ফুটবল খেলা, তারুণ্য মেলা,  জুলাই আন্দোলনের উপর চিত্র অঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি বিষয়ে আলোচনা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত