মেট্রোরেল স্টেশনের নিচে পথশিশুকে ধর্ষণ, তরুণ আটক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৪০ পিএম

রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে ১০ বছর বয়সি এক পথশিশুকে ধর্ষণের অভিযোগে রায়হান (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে বারডেম হাসপাতালের সামনে শাহবাগ মেট্রোরেল স্টেশন নিচে এই ঘটনা ঘটে।

হাসপাতালে আরেক পথশিশু মোবারক জানায়, ওই শিশু শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রোরেল স্টেশনের নিচে শিশুটির চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর ওই তরুণকে লোকজন ধরে রেখেছে। পরে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ওই শিশুর বিস্তারিত কিছুই জানা যায়নি।

রমনা থানার উপ-পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই পথশিশুকে উদ্ধার করা হয় এবং রায়হান (১৯) নাম এক তরুণকে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও বলেন, ওই যুবক শিশুটিকে মেট্রোরেল স্টেশনের নিচে একটি কুড়েঘরের ভেতর ধর্ষণ করেছে। পরে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত