রাজধানীর মতিঝিলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আটক দুই জনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারা হলেন— ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র সদস্য আরিফ আল খবির এবং মো. আব্বাস। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন সংবাদমাধ্যমকে এ কথা জানান।
এর আগে বুধবার রাজধানীর মতিঝিল এলাকায় জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক (এনসিটিবি) ভবনের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ছাত্র-জনতার ওপর হামলা চালায় ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামে একটি সংগঠন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুর ১২টার দিকে আদিবাসী শিক্ষার্থীরা এনসিটিবি ভবনের সামনে পৌঁছানোর আগেই ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র সদস্যরা জাতীয় পতাকা বাঁধা ক্রিকেট স্ট্যাম্প হাতে সেখানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র সদস্যরা আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালালে অন্তত ১০ জন গুরুতর আহত হন।
তবে হামলার কথা অস্বীকার করে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র নেতারা নিজেদের সদস্য আহত হয়েছে বলে দাবি করেন। এসময় মাথায় ব্যান্ডেজ দেখা গিয়েছিল।
‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র যুগ্ম-আহ্বায়ক ইয়াকুব মজুমদার সাংবাদিকদের বলেন, এনসিটিবি অফিস থেকে বেরিয়ে আসার পর তারা তাদের কর্মীদের আহত অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, বুধবার রাতে আমরা দুজনকে আটক করেছি। কিন্তু তাদের মাথায় কোনো আঘাত বা ব্যান্ডেজ পাইনি।
‘আ. লীগ নানাভাবে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে’
লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১