জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে ফোন কলে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এই বিষয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো.তাকরিম। তিনি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের শিক্ষার্থী।
শনিবার (১৮ জানুয়ারি) কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
সাধারণ ডায়েরি থেকে জানা যায়, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসের আন্দোলনের সাথে যুক্ত। আন্দোলনের সূত্র ধরে ১৩ জানুয়ারি বাংলাদেশ সচিবালয়ের সামনে যাই। আন্দোলনে স্লোগানরত অবস্থায় আমার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। গত ১৭ জানুয়ারি বিকাল চারটার দিকে আমি আমার ক্যাম্পাসে থাকা অবস্থায় অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল দিয়ে অশ্লীল গালাগালি এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।
ভুক্তভোগী শিক্ষার্থী তাকরিম বলেন, আমাকে ফোন কলে অকথ্য ভাষায় গালাগালি ও হত্যার হুমকি দেওয়া হয়। আমি প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো মজা করছে। আমি প্রাথমিকভাবে ফোনটা কেটে দেই। তারপর আবার কল দিয়ে গালি দিয়ে বলে বেশি বাড়াবাড়ি করছিস, তোকে কিন্তু উড়িয়ে দিব।
তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো ধরনের ন্যায্য আন্দোলনে সবসময় ছিলাম। দ্বিতীয় ক্যাম্পাসের আন্দোলনেও যুক্ত থেকেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। অধিকার আদায়ের প্রশ্নে যেহেতু কাউকে ছাড় দেওয়া হয় না, সেহেতু অধিকার রক্ষাকারীদের প্রতিই আঙুল উঠাতে হয়। সেজন্যই স্লোগান দিয়েছি। আমার যেখানে থাকা-খাওয়ার চিন্তা করতে হয়, সেখানে অধিকার আদায় করতে দেখেশুনে কিংবা বিবেচনা করে কোনো স্লোগান দেওয়া বা আন্দোলন তো করা যায় না। ক্ষমতায় যারা থাকে তাদের দিকেই আঙুল উঁচু করতে হয়। সাধারণ আন্দোলনকারী হিসেবে আমিও তাই করেছি।
কোতোয়ালি থানার ডিউটি অফিসার আবদুল আল ফাহাদ বলেন, আমরা জিডি নিয়েছে। পরবর্তী স্টেপ নিবেন তদন্ত কর্মকর্তা।
উল্লেখ যে ভুক্তভোগী শিক্ষার্থী তাকরিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপের সাথে যুক্ত। জবিতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সচিবালয় ঘেরাওসহ বহু আন্দোলন সংগ্রামে সক্রিয় ওই শিক্ষার্থী।
কপালে টিপ ও ঘোমটা দিয়ে গভীর রাতে জাবি ছাত্রী হলে কেন গেলেন যুবক?
সরকারের সঙ্গে বিরোধ এজেন্সিগুলোর, রুট টু মক্কা বাতিল চান মালিকরা
২০২৪ সালে বাংলাদেশকে নিয়ে ৭২টি গুজব ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম