পথশিশুদের নিয়ে পিঠা উৎসব করেছে পুরান ঢাকা সাংবাদিক ফোরাম। আজ রবিবার সকাল ১১টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এই আয়োজন করা হয়। পিঠা উৎসব উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেজবাহ-উল-আলম সওদাগর ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহসভাপতি প্রদীপ বড়ুয়া জয়, যুগ্ম-সম্পাদক ফয়সাল তনু, যুগ্ম সম্পাদক আল বারু মুস্তাকিম নিবির, কোষাধ্যক্ষ সুমন দত্ত, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুই, দপ্তর সম্পাদক মাহফুজ মুকুল, বাবর কবীর, ইউসুফ হাওলাদার দিপু, সাগরসহ অনেকে।
অধ্যাপক মেজবাহ ফোরামের সবাইকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার প্রশংসা করেন। তিনি বলেন, পথশিশুদের জন্য এসব করা ফোরামের মানবিক দিকটি সুন্দরভাবে উন্মোচিত হয়েছে। সমাজে তারাও একটি শ্রেণি। তাদের পিঠা খাওয়ানোর জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
অধ্যাপক নাছির বলেন, ৫ আগস্টের পর অনেকে জেগেছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। এই উদ্যোগ তারই প্রতিফলন।
সভাপতি জাফরুল আলম বলেন, পুরান ঢাকা সাংবাদিক ফোরাম একটি পরিবার। পথশিশুদের নিয়ে এ কাজ আমাদের সবার মিলিত উদ্যোগ। আগামীতে এমন কাজ আমাদের সবাইকে করে যেতে হবে।
সিনিয়র সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আগামীতেও এমন উদ্যোগ নিতে আমরা চেষ্টা করব।
জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন