দৈনিক ভোরের কাগজের প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রধান ফটকে মালিকপক্ষ একটি নোটিশের মাধ্যমে প্রকাশনা বন্ধের ঘোষণা দেয়।
নোটিশে বলা হয়, শ্রম আইন ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ২০-০১-২০২৫ ইং তারিখ থেকে কার্যকর হবে।
গত কয়েকদিন ধরেই ভোরের কাগজে কিছু সংবাদকর্মী অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দাবি এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পাওনা পরিশোধের জন্য আন্দোলন করছিলেন। রবিবার (১৯ জানুয়ারি) সংবাদকর্মীদের একটি অংশ সাংবাদিক ইউনিয়নের নেতা এবং বহিরাগতদের নিয়ে ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এর পরিপ্রেক্ষিতে ভোরের কাগজের মালিকপক্ষ একটি নোটিশ জারি করে।
১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি ‘মুক্তচিন্তার দৈনিক’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল এই দৈনিক।
অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন