বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়ছে, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/সংস্থার কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছি।
বাংলাদেশ বিশ্বাস করে যে, সীমান্তে শান্তি বজায় রাখতে বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত বলে এতে উল্লেখ করা হয়।
