তিনি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছিলেন প্রায় পাঁচ বছর আগে। এরপর ঘরোয়া লিগেও সুযোগ পাচ্ছিলেন না। সেই মিগুয়েল কামিন্সকে নিয়ে এসেছে দুর্বার রাজশাহী। গতকাল চিটাগং কিংসের বিপক্ষে তার বিপিএল অভিষেকও হয়ে গেল। বিশাল ওয়াইড দিয়ে তিনি বোলিং শুরু করেন। দুই ওভারে ৩২ রান দেওয়ার পর তাকে আর বোলিংয়ে আনার সাহস পাননি রাজশাহী অধিনায়ক।
চট্টগ্রামে গতকাল ৩৪ বছর বয়সী কামিন্স ৮ম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে করেন বিশাল ওয়াইড। ওই ওভারে তাকে দুটি ছক্কা মারেন গ্রাহাম ক্লার্ক। এরপর তিনি আরও দুটি ছক্কা হজম করেছেন। লাইন-লেন্থের কোনো বালাই ছিল না। রান তাড়অয় মাত্র ৮০ রানে অল-আউট হয়ে রাজশাহী ম্যাচটি হেরে যায় ১১১ রানের বিশাল ব্যবধানে। দুঃস্বপ্নের মতো বিপিএল অভিষেক হয় কামিন্সের।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই মিডিয়াম পেসার জাতীয় দলের হয়ে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৪ টেস্ট আর ১১ ওয়ানডে খেলেছেন। টেস্টে ২৭ আর ওয়ানডেতে শিকার করেছেন ৯ উইকেট। মিগুয়েল কামিন্স সর্বশেষ স্বীকৃত ক্রিকেট খেলেছেন সেই ২০২২ সালে। বিপিএলে আসার আগে কামিন্স সর্বশেষ স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৫ বছর আগে।
হতাশ হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম: তাসকিন
যে দিনে প্রথমবার ছেলের খেলা দেখতে মাঠে এসেছিলেন শচীনের মা