পিএসজির কাছে হেরে খাদের কিনারায় চলে গেছে ম্যানচেস্টার সিটি। ৪-২ গোলে এই পরাজয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে ৭ ম্যাচের কেবল দুটি জেতা সিটির পয়েন্ট মাত্র ৮। অথচ আগের ম্যাচেই প্রিমিয়ার লিগে তারা ইপ্সউইচ টাউনের বিপক্ষে ৬-০ গোলে জিতেছিল। তবু যেন দুঃসময় কাটছে না। সিটি কোচ পেপ গার্দিওলা এখন অপেক্ষায় আছেন শেষ সুযোগটি কাজে লাগানোর।
চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে ৩৬ দলের মধ্যে সিটির অবস্থান এখন ২৫ নম্বরে। সিটি প্রাথমিক পর্ব উতরাতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। হাতে ম্যাচ আছে আর একটি। আগামী বুধবার সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রুজ। গার্দিওলা এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে আছেন। এর আগে প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে দলকে আবার পথে ফেরাতে চান গার্দিওলা।
পিএসজির বিপক্ষে হারের পর সিটি কোচ বলেছেন, ‘পিএসজিকে অভিনন্দন। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা অনেক দ্রুত গতির ফুটবল খেলেছে, আমরা মানিয়ে নিতে পারিনি। আমাদের শেষ সুযোগ ব্রুজের বিপক্ষে এবং আমরা সর্বোচ্চ চেষ্টাই করব। শেষ পর্যন্ত আমরা যদি পরের রাউন্ডে যেতে না পারি, তাহলে বুঝতে হবে, সেটা আমাদের প্রাপ্য নয়। চেলসির বিপক্ষে ঘুরে দাঁড়াতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।’
পাকিস্তানে গিয়ে রোহিতের ফটোশ্যুটের বিষয়ে যা বলল বিসিসিআই
‘সেঞ্চুরি’ করে এবার রোনালদোর রেকর্ড ভাঙার পথে ভিনিসিয়ুস