টানা ৮ জয়ের পর রংপুরের হারকে 'এলার্মিং' বললেন সোহান

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম

টানা আট ম্যাচে যে দলটা হারেনি, তার হারকে অঘটন হিসেবে মানতেই হয়। কিন্তু দিন শেষে খেলাটি যে ক্রিকেট, আর মাঠের খেলায় সেই দলটাই জিতবে যে ভালো খেলবে- এমনটাই মনে করছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর আজ পেয়েছে আসরের প্রথম স্বাদ, তাও আবার আসরজুড়ে নানা বিতর্কের খোরাক হওয়া দুর্বার রাজশাহীর কাছে। ২৪ রানে হারের পর রংপুর অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেন, ‘আপনিতো সব ম্যাচ জিতবেন না। কিন্তু হারাটা আমাদের কাছে অ্যালার্মিং। আমি মনে করি জিততে হলে ভালো ক্রিকেটটাই খেলতে হবে। আপনি আসবেন আর জিতে যাবেন সেটা আশা করা ঠিক হবে না। যেদিন ভালো ক্রিকেট খেলবেন পার্টিকুলারলি সেই দিনই জিতবেন। এখান থেকে কীভাবে আরও স্ট্রংলি ফিরে আসা যায় সেটা নিয়েই আমরা সবাই কাজ করবো।’

হারলেও আজ ব্যাট হাতে নৈপুণ্য দেখিয়েছেন সোহান। রান তাড়ায় শুরুতে উইকেট হারানো রংপুরকে অনেক দূর টেনে এনেছিলেন। করেন ২৬ বলে ৪১ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত