৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়বে সরকার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:২২ এএম

গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেতুনির্মাণের অর্থের জন্য সুকুক বন্ড ছাড়বে সরকার। আগামী মার্চে এই বন্ড ইস্যু করে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে চায় সরকার। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতুনির্মাণ প্রকল্প (২য় পর্যায়)’ নামের এই সুকুক বন্ডের অর্থ দিয়ে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সুকুকে বিনিয়োগ উৎসাহিত করতে এই সুকুক বন্ডের শরিয়াভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বীমা প্রতিষ্ঠানকে ৭০ শতাংশ এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ ও উইন্ডোজ এর অনুকূলে ১০ শতাংশ বিনিয়োগ করতে পারবে। এ ছাড়া ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা ২০ সুকুক বন্ড কিনতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত