মাস্কাট থেকে আসা ঢাকাগামী উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৩০ এএম

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে মাস্কাট থেকে  সালাম এয়ারের একটি (ফ্লাইট-497) ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৬টা ৫০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

কুয়াশা কেটে যাওয়ার পর ৮ টা ৫৫মিনিটে পুনরায় ঢাকা শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্য চট্টগ্রাম বিমানবন্দর থেকে উড়াল দেয় ফ্লাইটটি। বিষয়টি আজ সকালে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত