৯ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ এএম

ঘন কুয়াশায় মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ‘ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে উভয় নৌরুটে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে দুটি ফেরি।’

এ কর্মকর্তা আরও বলেন, কুয়াশা কেটে গেলে সকাল ১০টা ৪০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১০টি এবং আরিচা-কাজিরহাট নৌরুটে সকাল সাড়ে ১০টা থেকে ৪টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।’

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট এলাকায় প্রচুর পরিমাণে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১২টার পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায় এবং এতে করে নৌরুটে ফেরি চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যে কারণে উভয় নৌরুটে রাত দেড়টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত