গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় শাকিব (২২) নামের এক ভ্যানচালক যুবক নিয়ত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঠুটিয়াপাকুর জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিবের বাড়ি একই উপজেলার মহদীপুর ইউনিয়নের রাইসমেল শিবরামপুর গ্রামে। তিনি ওই গ্রামের ইয়াসীন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাকিব তার ভ্যান নিয়ে মুরগি আনার জন্য পলাশবাড়ী উপজেলা শহরে যাচ্ছিলেন। এ সময় ঠুটিয়াপাকুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান শাকিব। তাৎক্ষণিক যাত্রীবাহী বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক শাকিব মারা যায়।
পরে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে আঞ্চলিক মহাসড়কটি অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করে।
বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী। তিনি জানান, লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় বাসটি আটক করা সম্ভব হয়নি।
জৌলুশ হারিয়েছে ২০০ বছরের পুরোনো রানীর মা’র দিঘি
‘আমার জন্মের সকল উদ্দেশ্য পূর্ণ হয়েছে, তাই এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে’