মাঘের শীতে কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। এ সময় বৃষ্টির মত ঝড়ে কুয়াশা। হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। ৪ দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
সকালে কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে দেখা গেছে। হিমেল বাতাসে শীতের তীব্রতায় কষ্টে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদী তীরবর্তী ৩ শতাধিক চরাঞ্চলের দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ।
এদিকে জেলার ৯ উপজেলায় প্রায় ৩৫ হাজার কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। তবে অনেক নিম্ন আয়ের মানুষ শীত বস্ত্র না পাওয়ার অভিযোগ করেছেন।
সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় এলাকার পাপ্পু মিয়াজি বলেন, গত চারদিন ধরে যে পরিমাণ ঠাণ্ডা, বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। ঠাণ্ডার যে তীব্রতা মাঠে কাজ করতে পারছি না আমরা। এ বছর এই চার দিনের ঠাণ্ডায় আমাদের অবস্থা খুব খারাপ।
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এমন তাপমাত্রা আরও একদিন থাকার সম্ভাবনা রয়েছে। পরে এ মাসের ২৫ তারিখের পর তাপমাত্রার কিছুটা উন্নতি হতে পারে।
আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ, অস্ত্র কেড়ে নিয়ে বেঁধে রাখে
ঘুরতে যাওয়ার কথা বলে এনে তরণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ