প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিবার নিয়ে ইন্ডিয়া ডট কম-এর প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা বলে জানিয়েছে তার প্রেস উইং।
প্রেস উইং তাদের যাচাইকৃত ফেসবুক পেজ- সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, প্রতিবেদনটি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারত-পরিকল্পিত প্রচারণার অংশ।
বিবৃতিতে বলা হয়, ড. ইউনূস হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে কোনও অর্থ অনুদান দেননি, যেমনটি ওই প্রতিবেদনে দাবি করা হয়।
প্রতিবেদনটির দাবির প্রেক্ষিতে বিবৃতিতে বলা হয়, ক্লিনটন পরিবারের সঙ্গে তার বন্ধুত্ব তার মেয়ে মনিকা ইউনূসকে কোনও সুবিধা দেয়নি এবং তিনি কখনওই জো বাইডেনের প্রশাসনে কোনও পদে ছিলেন না।
বিবৃতিতে বলা হয়, হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ড. ইউনূস লাখ লাখ ডলার ঋণ পেয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশিত বক্তব্যও মিথ্যা।
বিবৃতিতে বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের কোনও ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তে ড. ইউনূসের কোনও ভূমিকা ছিল না।
আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ, অস্ত্র কেড়ে নিয়ে বেঁধে রাখে
মাঘের শীতে কাবু জনজীবন 