সিটির মূল সমস্যা ধরতে পেরেছেন গার্দিওলা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম

যেকোনো ক্লাবের জন্য ম্যানচেস্টার সিটি কঠিন প্রতিপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে ছন্দহীনতায় ভুগছে ইংলিশ ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগে তারা এখন শীর্ষ চারের বাইরে। উয়েফা চ্যাম্পিয়নস লিগেও আছে লিগ পর্ব থেকে বিদায়ের শঙ্কায়।

প্রিমিয়ার লিগে আজ রাতে ইতিহাদে চেলসির মুখোমুখি হবে ম্যানসিটি। এই ম্যাচে হেরে গেলে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বর থেকে আরও নিচে নেমে যেতে হতে পারে সিটিজেনদের। সিটির সমান ৩৮ পয়েন্ট নিউক্যাসলের। বোর্নমাউথ (৩৭) ও অ্যাস্টন ভিলাও (৩৬) সিটির কাছাকাছি আছে। এই দলগুলো নিজ নিজ ম্যাচে জয় পেলে আর চেলসির কাছে সিটি হারলে পিছিয়ে যাবে গার্দিওলার দল।

গার্দিওলা বলেন, 'সব দল ইতিহাদ স্টেডিয়ামে এলে রক্ষণ জমাট রেখে খেলে। এসবের সঙ্গে মানিয়ে নিতে হবে, বল পায়ে আরও ভালো হতে হবে। সেটি না হলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারবেন না।'

এই মৌসুমে কোথায় ভুগছেন দলের খেলোয়াড়রা তা ভালো করেই জানেন গার্দিওলা। 'আমাদের সমস্যা বল পায়ে। চলতি মৌসুমে আমাদের এই জায়গায়ই ঘাটতি। যখন বল পায়ে থাকে, সতীর্থকে ঠিকভাবে পাস করতে না পারলে সবকিছুই কঠিন হয়ে পড়ে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত