ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বের বাঁচা-মরার ম্যাচে আরও একবার দুর্বল ব্যাটিং নিদর্শন গড়লো বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যর্থতায় কুড়ি ওভার শেষে বোর্ডে উঠেছে মাত্র ৬৪ রান। এ ম্যাচে হেরে গেলেই সেমিফাইনাল খেলার দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ।
কুয়ালালামপুরের কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুর ২০ বলে ৯ রান তুলতেই দেশের ৩ ব্যাটার ফেরেন সাজঘরে।
দলের রান ২২-এ পৌঁছতে বাংলাদেশ হারায় আরও দুই উইকেট। ততক্ষণে ১০ ওভারের খেলা শেষ। ৬ষ্ঠ উইকেটে জান্নাতুল মাওয়াকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন অধিনায়ক সুমাইয়া আক্তার। ২০ বলে ১৪ রান করে ফেরেন মাওয়া। আর শেষ পর্যন্ত ২৯ বল খেলে ২১ রানে অপরাজিত থাকেন সুমাইয়া। ভারতের বৈষ্ণবি শর্মা ৩ উইকেট শিকার করেন।
পুরো ইনিংসে একটি বাউন্ডারিও হাঁকাতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের সর্বনিম্ম দলীয় সংগ্রহ।
বিশ্বকাপে টিকে থাকতে আজ জিততেই হবে মেয়েদের
জ্যোতিদের কাছে কি বিপিএল স্বপ্নই থেকে যাবে!