বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেবেন সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকার দুটি হাসপাতালে আহতদের চোখের রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি এবং অকুলোপ্লাস্টি সার্জন সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
সিংগাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিংগাপুর ন্যাশনাল আই সেন্টার এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেক্সেন্ডার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই সেবা দেবেন। সেবাটি নির্ধারিত দুই দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পর্যন্ত দেওয়া হবে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ আই হসপিটালে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ ০১৩৩৭৩৪৩৩৮৯ (এনআইও অ্যান্ড এইচ) Hot line: ১০৬২০ (বাংলাদেশ আই হসপিটাল)
র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা