৬ পুলিশ সদস্য ও ২ আ. লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় ছয় পুলিশ সদস্যসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মধ্যে ৬ জন হচ্ছেন পুলিশ। বাকি দুই জন হচ্ছেন আওয়ামী লীগ নেতা বা প্রভাবশালী নেতা। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে।

তাজুল ইসলাম আরও বলেন, চারটি পিটিশনে আলাদা আলাদাভাবে মোট আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত