বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লার দেবীদ্বার পৌর সদরে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল (৩৩) হত্যা মামলার অন্যতম আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
গতকাল সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস।
সাদ্দাম হোসেন দেবিদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসীসহ চারটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন যথাক্রমে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে সে বিদেশে আত্মগোপন করে। তাই তাকে আটক করতে দেশের সকল বিমানবন্দর ও স্থলবন্দরে তথ্য পাঠানো হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস বলেন, ‘আজ ভোর ৪টার দিকে ডিএমপির বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেপ্তারের বিষয়টি আমাদের জানানো হয়। তিনি সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। তাকে দেবিদ্বার থানা পুলিশে হস্তান্তর করা হচ্ছে। পরে বিকেলের মধ্যেই তাকে আদালতে সোপর্দ করা হবে।’
রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে: অর্থ উপদেষ্টা
ট্রেন না পেয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে যাত্রীরা