গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গংয়ের ফাঁসি চাই লেখা সংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল নামের এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
আটক লিটন মন্ডল (৩২) জেলা শহরের বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহামুদ জানান, লিটন মন্ডল জেলা আওয়ামী লীগ গোপালগঞ্জের ব্যানারে ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গংয়ের ‘ফাঁসি চাই’ লেখা-সংবলিত পোস্টার লাগাচ্ছিলেন। এসময় স্থানীয় লোকজন তাকে প্রথমে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টারসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় তার বিরুদ্ধে মামলা
এছাড়া তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের পর লিটন মন্ডলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।