চলতি বিপিএলে নানারকম অব্যবস্থাপনা আর বিতর্কের মাঝে অন্যতম ক্রিকেটারদের পারিশ্রমিক সঠিকভাবে না দেওয়া। গত শুক্রবার চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস স্বীকার করেছে যে তারা বাংলাদেশী ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে এখনও কোনো টাকা দেয়নি। সেই পারভেজ ইমনই আজ খেললেন ৪৩ বলে ৪১ রানের ইনিংস।
আজ বুধবার রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে চিটাগং কিংস। রংপুরের দেওয়া ১৪৪ রানের টার্গেটে তারা ১৪ বল হাতে রেখেই পৌঁছে যায়। জয়ের পথে হায়দার আলী খেলেন ১৮ বলে ১ চার ৬ ছক্কায় অপরাজিত ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। বিপরীতে পারভেজ ইমন যেন টেস্ট খেলছিলেন। তার ৪৩ বলের ইনিংসে ২টি করে চার-ছক্কাও আছে।
২২ বছর বয়সী ইমন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও আছেন। কিন্তু বিপিএলে তার ফর্মের অবস্থা করুণ। আজকের ৪১ রানের ইনিংসই তার বিপিএলে সর্বোচ্চ। একটাও ফিফটি করতে পারেননি।। দলে রাখা নিয়েও উঠেছে প্রশ্ন। তার ওপর ধীরগতির ব্যাটিং দুশ্চিন্তা আরও উসকে দিল, যা চিটাগং কিংসের জন্য অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইমনকে টাকা না দেওয়ার প্রসঙ্গে চিটাগং মালিক সামির কাদের একটি গণমাধ্যমকে বলেছিলেন, ‘হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমি কিন্তু সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না।’ আজকের পারফর্মেন্স দিয়ে দলের মালিককে কি সন্তুষ্ট করতে পারলেন ইমন?
কিংসের জয়ে বিপিএল থেকে বিদায় শাকিব খানের দলের
‘পুরনো রোগ’ সারাতে কোহলির বিশেষ অনুশীলন
নেইমারের আগমনের খবরে সান্তোসের সোশ্যাল মিডিয়ার রমরমা