‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’-প্রতিপাদ্য নিয়ে অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার বিকালে ‘অমর একুশে গ্রন্থমেলার’ উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে মাসব্যাপী বই মেলার পর্দা উঠল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
এবার বইমেলায় তুলে ধরা হবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নানা দিক। থাকছে 'জুলাই চত্বরও'। এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। মেলায় অংশ নিচ্ছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এ সংখ্যা ছিল ৬৩৫।
বলিউডের নায়িকা মোনালিসা!