শ্বশুর বাড়ি বেড়াতে এসে বাস চাপায় মৃত্যু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮ পিএম

ফেনীর সোনাগাজীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে বাস চাপায় নিজাম উদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় স্ত্রী দিলারা আক্তারসহ গুরতর আহত হয়েছে আরও তিনজন। 

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সোনাগাজী ফেনী সড়কের মঙ্গলকান্দি ইউনিয়নের পুরাতন রাস্তার মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ব্যবসায়ী নিজাম উদ্দিন স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠে। পথিমধ্যে লক্ষীপুর পুরাতন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের চাপায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

এতে স্ত্রীর চোখের সামনেই ব্যবসায়ী নিজাম উদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। গুরতর আহত হয় আরো তিনজন। আহতদের অবস্থার অবনতি দেখে পুলিশ ও স্থানীয়রা চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের শ্যালক রাজু বলেন, দুলাভাই নিজাম উদ্দিনের চট্টগ্রাম শহরের কাজিরদেউরি এলাকায় মুদিমালের ব্যবসা রয়েছে। পরিবার নিয়ে তিনি চট্টগ্রাম থাকেন। আমার বোনকে নিয়ে গত দুইদিন আগে আমাদের বাড়িতে বেড়াতে আসেন। আজকে সকালে ফেরার পথেই গাড়ি চাপায় দুলাভাই মুত্যুবরণ করেছেন। এছাড়াও আমার বোনসহ তিনজন গুরতর আহত হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত