০বিশ্ব ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসলমানদের কথা বিবেচনা করে রেলপথ ও বিশ্বরোড অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করা তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি তিতুমীর কলেজের মূল ফটকে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি প্রত্যাহার করেন তারা। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক অবরোধ কর্মসূচি চলবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলী আহমদ বলেন, আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ছিল। এতে সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। সেজন্য তাদের কথা চিন্তা করে আমরা শুধু আজকের জন্য আমরা রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোয় ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।
তিনি বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের করা দাবি গত ২৮ বছরের। জুলাই-আগস্টের অভ্যুত্থানে গঠিত সরকারের কাছে নতুন করে দাবি পূরণের আবদার করেছি। এ জন্য যতগুলো মাধ্যম ছিল, সব কটি মাধ্যমেই আমরা দাবি জানিয়েছি। সেখান থেকে কোনো সাড়া না পেয়ে সর্বশেষ আমরা অনশন কর্মসূচি দেই। আজ অনশনের পঞ্চম দিনে এসেই রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কোনও সাড়া দেয়নি।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১২টার দিকে আমতলী সড়কে অবস্থান নেয় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাতে দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।
স্ত্রী রিতিকা দেখবে, তাই জবাবই দিলেন না ‘ভুলোমনা’ রোহিত
কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন, বাদ গেল নৌকা