হোমিও চিকিৎসকদের উচ্চশিক্ষা-চাকরি নিশ্চয়তার দাবি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম

বৈষম্যমুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন, স্বাস্থ্য সংস্কার কমিটিতে হোমিওপ্যাথদের অন্তর্ভুক্তি, শিক্ষক-স্টাফদের শতভাগ বেতন এবং চিকিৎসকদের উচ্চশিক্ষা ও চাকরি নিশ্চয়তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল (অব.) ডা. মুন্সী মোজাম্মেল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুহাম্মদ লোকমান- সমন্বয়ক (সার্বিক)। এতে আরও উপস্থিত ছিলেন ডা. মো. হেলান উদ্দিন, কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনোয়ারা ও প্রভাষক ডা. রফিকুল ইসলাম, গনাধিকার পরিষদের সহসভাপতি ডাক. আজিজুল ইসলাম খান- ঢাকা দক্ষিণ। গনাধিকার পরিষদের নেতা মো. তারেক হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের ৬৪ জেলা থেকে আগত হোমিওপ্যাথি ডাক্তার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ঢাকা বিভাগের কমিটি থেকে হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মো. শাহরিয়ার ইরফান, ডা. এম এ মান্নান, টাংগাইল, ডা. মামুন হাসির ভূইয়া, ডা. জিয়াউল হক, ডা. মো. মিজানুর রহমান, ডা. গোলাম মেহেদী নরসিংদী, ডা.অলি উল্লাহ নরসিংদী।

এতে বক্তারা বৈষম্যমুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন, স্বাস্থ্য সংস্কার কমিটিতে হোমিওপ্যাথদের অন্তর্ভুক্তি, শিক্ষক-স্টাফদের শতভাগ বেতন এবং চিকিৎসকদের উচ্চ শিক্ষা ও চাকরির নিশ্চয়তার দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত