মোহাম্মদপুরে নিখোঁজ সুবার অবস্থান শনাক্ত, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় ১১ বছরের আরাবি ইসলাম সুবা। দুইদিন পর মেয়েটির দেখা মিলেছে নওগাঁ জেলায়। তবে তাকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়েছে সে।

মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে।

তিনি আরও জানান, সুবা নওগাঁয় যেই ছেলের সাথে গেছে, তার বাবা-চাচার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। দুজন যেন পালিয়ে যেতে না পারে সেজন্য তার বাবা-চাচার সহযোগিতা চাওয়া হয়েছে।

জানা গেছে, সিসিটিভিতে যেই ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে।

এছাড়া পুলিশ আরও বলছে, মেয়েটির অবস্থান নওগাঁ জেলায় শনাক্ত করা হলেও কৌশলগত কারণে এখনও উদ্ধার করা যায়নি। শিগগির জেলা পুলিশের সহয়তায় তাকে উদ্ধার করা হবে এবং যে ছেলেটি নিয়ে গেছে তাকেও গ্রেপ্তার করা হবে।

মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় একছেলের হাত ধরে ঘুরছে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। পুলিশ জানিয়েছে, ওই ছেলের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারে চেষ্টা চলছে।

জানা গেছে, বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সুবার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য চারদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার বাবা-মা।

রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয় সুবা। কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার ভাই একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবা আর বাসায় পৌঁছায়নি।

ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে দেখা গেছে। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত